মতলব উত্তরে শিশু-কিশোররা চালাচ্ছে অটোরিকশা

সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৩ | ৬:২৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের অলিতে গলিতে শত শত লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। আর এসব অটোরিকশা চালকদের অধিকাংশই শিশু-কিশোর।
অটোরিকশাগুলোর নেই ফিটনেস ও রোড পারমিট এবং চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। গাড়ি হিসেবে এসব যানবাহন স্বীকৃতি না পেলেও, উপজেলার আনাচে কানাচে এসব আটোরিকশার ছড়াছড়ি। এসব অদক্ষ চালকদের অনেকেরই প্রতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা না থাকায় যাত্রীদের সঙ্গে চালকদের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। অদক্ষ অটোরিকশা চালকদের অনেকেই জোর করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে।
উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ থেকে এসব অটোরিকশা চালকদের কোনো লাইসেন্স প্রদান করা না হলেও, এই উপজেলায় আটোরিকশা চালনায় শিশু-কিশোর চালকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া এসব অটোরিকশার কোন ভাড়া নির্ধারণ করা না থাকায়, তাদের ইচ্ছেমতো বেপরোয়া চলাচল ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। অটোরিকশা চালকরা ১০ টাকার ভাড়ার জায়গায় ২০-৩০ টাকা আদায় করে থাকেন।
যাত্রীরা চালকদের কথা মতো ভাড়া না দিলে অনেক অটোরিকশা চালক যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এসব অটোরিকশা চালকরা উপজেলার বিভিন্ন রাস্তার মাথায় এবং বিভিন্ন বাজারের অলিতে গলিতে এলোমেলোভাবে অটোরিকশা পার্ক করে রাখেন। ফলে পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাতে হয়। অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে ব্যাপক যানজটেরও সৃষ্টি হচ্ছে। এসব অটোরিকশার নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড।
যাত্রীদের অভিযোগ, ছোট শিশু- কিশোররা অটোরিকশা চালানোর ক্ষেত্রে রাস্তার এপাশ-ওপাশ ও ডান- বাম কিছুই চেনে না। তবুও তারা অটোরিকশা চালক। অদক্ষ এসব চালকেরা রাস্তায় দ্রুত গতিতে অটোরিকশা চালাতে গিয়ে বহু দুর্ঘটনাও ঘটছে।
উপজেলার সচেতন মহলের দাবি, এই উপজেলার সর্বত্র লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চারা অগণিত রিকশা-অটোরিকশা চালাচ্ছে।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদ বিধি মোতাবেক লাইসেন্স প্রদানসহ ভাড়ার তালিকা দৃষ্টিগোচর স্থানে ঝুলিয়ে দেয়ার বিধান থাকলেও, তা পালন করা হচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় অথবা মাসিক মাসোহারায় এসব শিশু-কিশোর চালকরা অবৈধ অটোরিকশা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে।
এতে দিন দিন দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। আর সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সাধারণ মানুষের প্রত্যাশা, এ ব্যাপারে যেনো অচিরেই স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ