হাজীগঞ্জে স্বামীর মৃত্যু বার্ষিকী পালনে ননসের বাঁধা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৩ | ৭:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজনে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।

 

সোমবার দুপুরে উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের পিরোজপুর মোহাব্বতপুর গ্রামের গাজী বাড়ীতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে জানাগেছে, গাজী বাড়ীর মৃত মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেন। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ায় মৃত মিজানুর রহমানের আপন বোন শাহানারা বেগম। যাতে কেউ মিলাদে অংশ নিতে না পারে সে জন্য বাড়ির প্রবেশপথে টিন ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

 

প্রবেশপথে প্রতিবন্ধকতার বিষয়টি জানতে চাইলে শাহানারা বেগম দেশীয় অস্ত্র উঁচিয়ে তেড়ে এসে বলেন এর আগেও জেল খেটেছি। আমার ভাই মারা যাওয়ার পর খোঁজ খবর নেয় নি আর এখন আসছে মিলাদ পড়াতে। আমরা রাস্তা বন্ধ করেছি কারন আমাদেরকে সমাজ থেকে বের করে দেয়া হয়েছে, এখন এই বাড়িতে কেউ ডুকতে পারবে না।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর জোরপূর্বক স্বামীর সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। তাদের দেয়া বিভিন্ন অপবাদ নির্যাতনের মাত্রা সইতে না পেরে আমি ও আমার তিন বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে থাকতে হচ্ছে।

 

আমার স্বামী মারা গেছে এক বছর হয়েছে। তাই তার মৃত্যু বার্ষিকী পালন করতে স্বামীর গৃহে এসেছি। আজকে আমার ভাইদের সহযোগিতা নিয়ে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছি। কিন্তু যাতে কেউ আসতে না পারে সে  জন্য আমার ননস শাহানারা বেগম বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সকল আয়োজন সম্পন্ন হওয়ার পরেও কেউ আসতে পারি নি। এতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

এমন অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয়দের সুবিচার প্রত্যাশা করেন তিনি।

 

মুঠোফোনে কথা হয় ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়ার সাথে। তিনি বলেন, এরা কাউকেই মানে না। তাদের সাথে কথা বললেও কাউকেই তারা মূল্যায়ন করে না।

এদিকে ইউপি সদস্য আক্তার হোসেন মুঠোফোনে বলেন, তারা খুবই খারাপ তাদের’কে এলাকার মানুষ বয়কট করেছে। তারা কাউকেই মূল্যায়ন করে না। একই অভিযোগ তোলেন স্থানীয়রা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু