হিজবুল্লাহ-ইসরায়েলের মধ্যে হামলার তীব্রতা বেড়েছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ৪:১৯
Link Copied Successfully!

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার (১১ ডিসেম্বর) সকালে লেবানন থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর মা’ওলাত-তারসিহায় অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া রকেট আয়রন ডোম ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। তবে হিজবুল্লাহর ছোড়া এ রকেটে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকোওরা, জিবকিন, ইয়ারিন, মারওয়াহিন এবং জেব্বানে বোমা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

দুই মাসে আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাত শুরু হয়। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতির সময় ছাড়া দুই পক্ষের মধ্যে অব্যাহতভাবে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ২০০৬ সালের পর যা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। তবে হিজবুল্লাহ ও ইসরায়েলের এ সংঘাত সীমান্ত এলাকাগুলোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুমকি দিয়েছে, যতক্ষণ দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় তাদের বর্বরতা বন্ধ না করছে ততক্ষণ তাদের এসব হামলা অব্যাহত থাকবে। গোষ্ঠীটি আরও হুমকি দিয়েছে, হামলার তীব্রতা দিন দিন শুধু বৃদ্ধি পাবে।

হিজবুল্লাহর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ইসরায়েলিদের হামলায় এখন পর্যন্ত তাদের ১০০ যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলিরা তাদের হতাহতের তথ্য প্রকাশ না করলেও; হিজবুল্লাহর দাবি, তাদের হামলায় একশরও বেশি ইসরায়েলি সেনা আহত বা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা