পরকীয়া সুস্থতার লক্ষণ: অপরাজিতা আঢ্য

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২৩ | ৪:৫৮
Link Copied Successfully!

জীবনে প্রেম তো আর বলে কয়ে আসে না। কখন যে কে কার প্রেমে পরে যায়, তা বলা কঠিন! কারও বাল্যবয়সে স্কুলজীবনেই আসে একের পর এক প্রেম। আবার কেউ প্রেমপর্বে পা রাখেন বিয়ের হাত ধরে। তবে বিয়ের পরও যে প্রেম আর আসবে না জীবনে, এমন বলা যায় না। হামেশাই তাই ঘটে যায় বিবাহবহির্ভূত প্রেম অর্থাৎ পরকীয়া।

যুগে যুগে পরকীয়ার ঘটনা ঘটে চলেছে সমাজে। যদিও অনেক ক্ষেত্রেই সমাজে সংস্কৃতি বহির্ভূত বলে সমালোচনার মুখে পড়ে এই প্রেম। নিষিদ্ধ হিসেবে পরিগণিত হয়।

তবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য মনে করেন, পরকীয়া সুস্থতার লক্ষণ। তাই এটাকে স্বাভাবিক হিসেবে দেখা উচিত।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, ‘কেন পরকীয়া আটকাতে হবে? এটা তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কারও কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালান্স করবে— সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এটা কোনো অপরাধ নয়।’

তিনি মনে করেন, বিয়ের পর কিংবা সম্পর্কে থাকাকালীন অন্য কারও প্রতি ভালো লাগা তৈরি হতে পারে।

অপরাজিতার কথায়, ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাঁচায় বন্দী রাখা ঠিক নয়। শুধু কাউকে না ঠকালেই হবে।’

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় অভিনেত্রী আপরাজিতা আঢ্য। ছোট পর্দায় তাকে যেমন দেখতে পছন্দ করেন দর্শক, তেমনই বড় পর্দায় তিনি সাবলীল। তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন অনেকে। তাদের কাছে তিনি প্রিয় অপা বা অপাদি।

সূত্র: দেশ টিভি

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা