ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে ফাটল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৩ | ৩:৫০
Link Copied Successfully!

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি হলের দেওয়ালে ফাটল ধরেছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ভূমিকম্পের সময় এসব ফাটলের সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন হল তিনটির শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের দেওয়ালে ফাটল দেখা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।

তিনি জানান, ভূমিকম্পের সময় নজরুল হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে, বঙ্গবন্ধু হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল, পাঁচতলার দক্ষিণ পাশের ব্লকের ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডরের মেঝের দুইটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচ তলাব্যাপী ফাটল লক্ষ্য করা গেছে। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের পাঁচ তলার ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষে এবং চার তলার ৪০৩ নম্বর কক্ষের সামনের পিলারের নিচে নতুন ফাটল দেখা গেছে। এ ছাড়া ফাটল সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০১ নম্বর রুমের দেওয়ালে ও শেখ হাসিনা হলের রিডিং রুমের পলেস্তারা উঠে গেছে।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ঘটনার পর প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৌশলীরা ঘুরে ঘুরে দেওয়ালগুলো দেখেছেন। তারা জানিয়েছেন, এগুলো মেজর বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু নয়। শুধু দেওয়ালের জয়েন্টগুলোতে ফাটল সৃষ্টি হয়েছে। তবুও তারা আবারও ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন। অপ্রীতিকর কিছু লক্ষ্য করলে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নিয়ে এসবের মেরামত কাজ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, যে-সব ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। আজকের ভূমিকম্পে মেইন স্ট্রাকচারে ঝাঁকুনি লাগেনি। ফলে এটা ভবনে কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফএম আব্দুল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ