
হাজীগঞ্জে তিনটি গরু চুরি, সন্ধান দিলে ২০ হাজার টাকা পুরস্কার
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে সাড়ে তিন লাখ টাকা মুল্যের তিনটি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার ওই গ্রামের তুহিন পাটোয়ারীর খামার থেকে এ গরুগুলো চুরি হয়েছে। চুরির ঘটনা নিশ্চিত করেছেন গরুর মালিকের ভাই মহসিন পাটোয়ারী।
এ ব্যপারে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
স্থানীরা জানান, হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের জগন্নাথপুর পাটোয়ারী বাড়ির তরুণ উদ্যোগতা তুহিন পাটোয়ারীর গরুর খামার থেকে ৩ টি শাই- ওয়াল গরু বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য সাড়ে তিন লাখ টাকা।
খামারের মালিক তুহিন পাটোয়ারী গরুগুলোর সন্ধানদাতার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আলমগীর হোসেন রনি জানান, চুরির ঘটানা শুনেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

























