POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে তিনটি গরু চুরি, সন্ধান দিলে ২০ হাজার টাকা পুরস্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০ | সময়: ১০:২৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার  জগন্নাথপুর গ্রাম থেকে সাড়ে তিন লাখ টাকা মুল্যের তিনটি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার   ওই গ্রামের তুহিন পাটোয়ারীর খামার থেকে এ গরুগুলো চুরি হয়েছে।   চুরির  ঘটনা নিশ্চিত করেছেন গরুর মালিকের ভাই  মহসিন পাটোয়ারী।
এ ব্যপারে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
 স্থানীরা জানান, হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের   জগন্নাথপুর পাটোয়ারী বাড়ির তরুণ উদ্যোগতা তুহিন পাটোয়ারীর গরুর খামার থেকে ৩ টি শাই- ওয়াল গরু  বৃহস্পতিবার  রাতে   চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য সাড়ে তিন লাখ টাকা।
খামারের মালিক তুহিন পাটোয়ারী গরুগুলোর সন্ধানদাতার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আলমগীর হোসেন রনি জানান, চুরির ঘটানা শুনেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন