দক্ষ শিক্ষক না হলে স্মার্ট বাংলাদেশ হবে না : মেজর রফিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ১০:০৭
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা বিস্তরণ, নতুন কারিকুলাম এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষকগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি বলেন, এই সমাবেশ রাজনৈতিক সমাবেশ নয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে তৈরি করতে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, তা দূর করতে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
মেজর রফিক বলেন, দক্ষ শিক্ষক না হলে স্মার্ট বাংলাদেশ হবে না। প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ছাত্রীদের বাছাই করতে হবে, কারণ এক এক শিক্ষার্থী এক এক ভাবে পারদর্শী। শিক্ষার্থীদেরকে গনিত ও বিজ্ঞান সাবজেক্টে ভীতি দূর করতে হবে।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উল্যা মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা