হরতাল-অবরোধের প্রতিবাদে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ৬:১৮
Link Copied Successfully!

বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পাথৈর আওয়ামী লীগের উদ্যোগে বেরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বিএনপি জামায়াতের উদ্দেশ্যে বলেন, হরতাল-অবরোধের নামে যানবাহনে ধ্বংসযজ্ঞ করে জনগণের জানমালের ক্ষতি করার রাজনীতি বন্ধ করুন। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করছি ।

বিজ্ঞাপন

আপনারাও মানুষের কল্যাণে কাজ করুন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় সমর্থন দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদ ফারুকুল ইসলামের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রত্না,চাঁদপুর জেলা মহিলা লীগের নির্বাহী সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক কাজল রেখা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর,ইউনিয়ন যুবলীগের সভাপতি চান মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমূখ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা