কচুয়ায় হরতালে মাঠে নেই বিএনপি-মাঠ দখলে আওয়ামী লীগ

Default User
 মো.নাছির উদ্দিন,কচুয়া প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৮:০১
Link Copied Successfully!

বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে কচুয়ায় বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। রবিবার কচুয়া থেকে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহনের বাস চলাচল বন্ধ ছিলো। অপরদিকে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সকাল থেকে দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করতে দেখা গেছে। এছাড়া পন্যবাহী ট্রাক, সিএনজি ও অটোরিক্সার চলাচল ছিলো স্বাভাবিক।

সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে কচুয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে বিক্ষোভ-মিছিল সমাবেশ করতে দেখা গেছে। সকল নেতাকর্মীদের বক্তব্যে একই কথা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন।

কচুয়াতে বিএনপি – জামায়াতকে কোন অরাজকতা করতে দেওয়া হবে না। সকাল ৯টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের নেতৃত্বে পরিষদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কচুয়া বিশ্বরোড এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সকালে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আরো একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে বিশ্বরোডস্থ তৃপ্তি হোটেলের সামনে পথসভায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ। পথ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কচুয়ায় হরতালের তেমন কোনো প্রভাব নেই । যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। উপজেলার বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব