সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে যুবশক্তির বিকল্প নেই 

মতলব উত্তরে যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরন অনুষ্ঠিত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৩ | ১২:০১
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে কর্তৃক মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরন ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

(২৩ অক্টোবর) সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতুর্দীতে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কায়ক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আ‘লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশী এম ইসফাক আহসান(সিআইপি) ৷

 

বিজ্ঞাপন

কলাকান্দা ইউপি যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেন ছৈয়ালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতিমমোঃ জহির দেওয়ান৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি,

ইসলামবাদ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল, উপজেলা কৃষকলীগের সভাপতি জি এম ফারুক, জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ৷

বিজ্ঞাপন

 

প্রধান অতিথির বক্তব্য এম ইসফাক আহসান বলেন, ‘জাতির পিতার বলিষ্ঠ, গতিশীল, সাহসী, ও ঐন্দ্রজালিক নেতৃত্বে আমরা পেয়েছি নিজস্ব জাতিরাষ্ট্র ও গর্বিত আত্মপরিচয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুবশক্তির উন্মেষ ঘটেছিল, যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে সে যুবশক্তিকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৃষ্টি।’

 

জাতির পিতার নেতৃত্বে জাতি যখন শোষণহীন-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লড়াইয়ে নিয়োজিত, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। হত্যা করা হয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে।

শুরু হয় হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি। এ সংগঠনের নেতাকর্মীরা সাহসী প্রতিবাদ জানায়।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবশক্তি। যুবসমাজের আছে অমিত সম্ভাবনা ও সতেজ উদ্যম। যুবশক্তিই পারে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। বৈশ্বিক করোনা মহামারির সময়ে আমাদের যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে, উদ্বাস্তু মানুষের জন্য ঘর নির্মাণ করে, কৃষকের ধান কেটে এবং ফ্রি মেডিক্যাল সেবা দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

 

তিনি আরো বলেন, যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের