
দু’ই উপজেলার উন্নয়নকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগর আনন্দ র্যালী


হাজীগঞ্জ শাহরাস্তি’র উন্নয়নকে স্বাগত জানিয়ে হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটি সুপার মার্কেটের সামনে থেকে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ফরিদুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালী বের হয়।


র্যালীটি পূর্ব বাজার পদক্ষিন শেষে পুনরায় শেখ সিটির সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শরিফ মোল্লা’র সঞ্চালনায় বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাজন সাহা, পৌর যুবলীগের সাবেক সদস্য ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার।
ওইসময় বক্তারা বলেন, গণতন্ত্রের মানসকন্যা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। সততা সাহসিকতায় বাঙালি জাতির প্রেরণা জননেত্রী শেখ হাসিনা ও হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের রুপকার মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পরিশেষে সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র গাড়িবহর বাজার প্রদক্ষিণ কালে নেতাকর্মীরা স্বাগত জানান।
E/N








