উপহার খেদমত সেন্টার বাংলাদেশের চাঁদপুর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১০, ২০২৩ | ৭:১৩
Link Copied Successfully!

বাংলাদেশের সর্ববৃহৎ খেদমত আদান-প্রদান কেন্দ্র উপহার খেদমত সেন্টার বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড মধ্য বলাখাল হযরত আয়েশা সিদ্দীকা (রাদিয়াল্লাহু তা’আলা) মহিলা মাদ্রাসার হলরুমে উপহার খেদমত সেন্টার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত আক্তার নিহা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সর্ববৃহৎ খেদমত আদান-প্রদান কেন্দ্র উপহার খেদমত সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

 

ওই সময় তিনি বলেন, মাদ্রাসার সাথে শিক্ষক এবং শিক্ষকের সাথে মাদ্রাসার পারস্পরিক সম্পর্ক না থাকার কারণে খেদমত করতে পারছেন না শিক্ষকরা। উপহার খেদমত সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে এই সুযোগটি করে দেওয়া হয়। সংগঠনটির কাজের গতি বাড়াতে ওয়েবসাইট, এ্যাপস্ তৈরি ও দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায় প্রতিনিধি দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সুলতান মাহমুদ। অনুষ্ঠানের ফেনী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ ফয়েজীর স্বাগত বক্তব্যের পর একে একে পরিচিত হন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও লক্ষীপুর জেলা প্রতিনিধি হাফেজ মামুনুর রশিদ, কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলা প্রতিনিধি হাফেজ হারুন অর রশিদ, হাতিয়া উপজেলা প্রতিনিধি আবুল বাসার, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মাসুদুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল আজিজ ও হাইমচর মাওলানা ইমাম হোসাইন।

 

বিজ্ঞাপন

বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নবীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা