মালিকের সম্পদ আত্মসাৎ করতে ফেসবুকে অপপ্রচার: অভিযুক্ত শাকিল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৩ | ৩:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে মালিকের দোকান ও মালামাল আত্মসাৎ করতে মালিকের বিরুদ্ধেই খোদ কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

 

পরে সেটি সমাধানে ৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়। দোকানে ছিল ঔষুধ ও ডেকোরেশনের মালামাল। নগদ দুই লাখ টাকা দেওয়ার পর বাকি ছয় লাখ ৬৫ হাজার ৫০০ টাকা না দিয়ে শুরু করেন নানান কৌশল। টাকা চাইতে গেলে উল্টো দোকানের মালিক দুলাল সরকার ও তার স্ত্রী পপি রানি সরকারকে বিভিন্ন হুমকি দিতে থাকে দোকানের সেই কর্মচারী। তার নাম শাকিল আহমেদ। বাড়ী হাজীগঞ্জ উপজেলা কংগাইশ গ্রামের আবু তাহেরের ছেলে।

বিজ্ঞাপন

 

বিষয়টি নিয়ে পপি রানি সরকার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। কোর্ট থেকে ওয়ারেন্ট বের হলে সোমবার বিকালে আলীগঞ্জ এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করে পুলিশ।

 

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

দুলাল সরকার জানান, শাকিল খুবই বিশ্বস্ত কর্মচারী ছিল। কিন্তু সে যে এমন করবে কখনো ভাবতে পারেনি। দোকান আত্মসাৎ করতে প্রথমে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। এর সাথে শাকিলের চাচা আবু বকর লিটনও জড়িত ছিলো। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন দুলাল সরকার ও তার স্ত্রী পপি রাণী সরকার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব