হাজীগঞ্জে শিক্ষক দিবসে সংবর্ধনা পাচ্ছে আট শিক্ষক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৩ | ৫:২৬
Link Copied Successfully!

“কাংখিত শিক্ষার জন্যে শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’’ “The teachers we need for the education we want, the global imperative to reverse the teacher shortage.” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ অক্টোবর দেশ জুড়ে পালিত হবে শিক্ষক দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থী,অভিভাবক ও সাবেক-বর্তমান শিক্ষক নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

সরকারি নির্দেশে জেলার শিক্ষক সংগঠনগুলোর উদ্যোগে এ প্রথম সারাদেশের ন্যায় চাঁদপুরের অন্যান্য উপজেলা’সহ হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হবে।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক দিবস পালনে কর্মসূচি গ্রহণ করেছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলামকে আহবায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলমকে সদস্য-সচিব করা হয়। সকল প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রসার অধ্যক্ষ বা সুপারগণ এ কমিটির সদস্য। সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‌্যালি, সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে হাজীগঞ্জের বেশ কয়েকজন সুধিজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করবেন- উপজেলা নির্বাহী অফিসার মো.রাশেদুল ইসলাম। মাননীয় সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বরি উত্তম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ।

উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী এ তথ্য নিশ্চিত করেন।

সুনির্মল দেউরী জানান, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা থেকে ২ জন করে ৮ জন অবসরপ্রাপ্তদের সম্মানসূচক সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এ উপজেলায় ১৫৭ টি সরকারি প্রাথমিক স্কুল, ৩৫ টি মাধ্যমিক স্কুল , ৮টি কলেজ ও ২৩ টি মাদ্রাসা রযেছে। উপজেলা পরিষদের কর্মসুচি শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ,ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক দের সমন্বয়ে শিক্ষক দিবস উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা