ইমারত নির্মাণে কাউন্সিলরের বাঁধা

মতলব উত্তরে ভুয়া প্রকৌশলী সাজিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৩ | ১১:৪৪
Link Copied Successfully!
মতলব উত্তরে ইমারত নির্মাণে কাজ বন্ধ রাখা ও ভুয়া প্রকৌশলী সাজিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর সবুজ মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামের আকতার হোসেন প্রায় ৩ মাস আগে তার বাড়িতে ইমারত নির্মাণ কাজ শুরু করে। গত ২ অক্টোবর ইমারতের ছাদ ঢালাইয়ের কাজ করছিলো। এমন সময় এক লোক এসে ছেংগারচর পৌরসভার ইঞ্জিনিয়ার দাবী করে এবং পৌরসভার অনুমতি আছে কিনা জানতে চায়? ঐ ইঞ্জিনিয়ারকে স্থানীয় কাউন্সিলর সবুজ মিয়া পাঠাইছে বলে স্বীকার করে। পরে ঐ ইঞ্জিনিয়ার কাজ বন্ধ করে চলে যায়।
পরে তারা কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে কাউন্সিলর ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তারা কাউন্সিলরকে ২০ হাজার টাকা দিয়ে বাকী কাজ সম্পন্ন করে।
এ বিষয়ে ভুক্তভোগী আকতার হোসেন জানান, ইঞ্জিনিয়ার পরিচয়দারী মূলত একজন বালু ব্যবসায়ী। সে আমাকে আগে বালু দিতো। তার নাম বোরহান। সে পার্শবর্তী গ্রাম শিকিরচর গ্রামের বাসিন্দা। আর কমিশনার সবুজ মিয়ার রড সিমেন্টের দোকান আছে। তার কাছ থেকে রড সিমেন্টে নিয়েছি। এখন সিমেন্ট না নেওয়ার কারনে হয়তো এ কাজ করেছে।
এ বিষয়ে ভূয়া ইঞ্জিনিয়ার নামধারী বোরহান উদ্দিন বলেন, আমি কাজের তদারকি করতে গিয়েছি এজন্য টাকা নিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বোরহান উদ্দিন বলেন, আপনার কিছু লেখার থাকলে লেইখা দেন।
এ বিষয়ে কাউন্সিলর সবুজ মিয়ার মুঠেফোনে একাধিকবার কল দেয়া হলে তাঁর ছোট ভাই পরিচয় দিয়ে কল রিসিভ করেন। তিনি জানান, তার ভাই (সবুজ মিয়া) মোবাইলের কাছে নেই, তিনি কাজে ব্যস্ত আছেন।
ছেংগারচর পৌরসভার প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, জোড়খালী গ্রামের আকতার হোসেন ইমারত নির্মাণ করে এই বিষয়ে আমি জানি না। গত ২ অক্টোবর আকতার হোসেনের ইমারত নির্মাণ কাজকে বা কারা বন্ধ করেছে তাও আমি জানি না। আমি বা আমার কোন প্রতিনিধি কেউ ওখানে যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের