সঞ্জিত হত্যাকান্ডে কচুয়ার দুইজন’সহ পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৩ | ৭:৪২
Link Copied Successfully!

কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার এবং বুড়িচং থানার সঞ্জিত চন্দ্র দেবনাথ হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১১।

গেল ২৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শাহদৌলতপুর গ্রামের অটোরিক্সাচালক সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) অটোরিক্সা নিয়ে জীবিকা নির্বাহের তাগিদে নিজ বাড়ী হতে বের হন। পরবর্তীতে অন্যান্য দিনের ন্যায় রাতের বেলায়
তিনি বাড়িতে ফিরে না আসলে তার ছেলে অর্পন দেবনাথ  ২৬ সেপ্টেম্বর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের
করেন, যার সাধারণ ডায়েরী নং-১২১৬, তারিখ-২৬/০৯/২০২৩ইং।

পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং থানাধীন রামপুর এলাকার কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে নিখোঁজ সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) এর মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় নিহতের ছেলে অর্পন দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৭, তারিখ-২৯/০৯/২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ দন্ডবিধি।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর আভিযানিক দল রবিবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকা হতে অটোরিক্সা চালক
সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) হত্যাকান্ডের সাথে জড়িত আসামী চাঁদপুর জেলার কচুয়া থানার পনশাহী গ্রামের আলী
আহম্মেদের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) ও গোহাট গ্রামের আব্দুর রবের ছেলে মোঃ মোখলেছ (৩৭), কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড়ইয়াকুড়ি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে মোঃ নুর ইসলাম (২৫), একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বারেরা গ্রামের মৃত মেজামের ছেলে মোঃ মিজানকে  (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

ওই সময় তাদের নিকট হতে ১ টি ছোরা, ১টি চাকু, ১ টি ক্রিজ, ১ টি স্টীলের পাইপ ও ১ টি পাইপ গিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্র। প্রায়শই তারা ডাকাতির লক্ষ্যে একত্রিত হয় এবং সুযোগ বুঝে ডাকাতি করে থাকে। এছাড়াও সনজিত চন্দ্র দেবনাথ (৫৮) হত্যার বিষয়ে
তারা জানায়, গেল ২৫ সেপ্টেম্বর  রাতে আসামীরা একটি অটোরিক্সা ছিনতাইয়ের পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায়
পরিকল্পনা অনুযায়ী তারা ঐ দিন রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে কংসনগর যাওয়ার কথা বলে ভিকটিম সনজিত চন্দ্র দেবনাথের অটোরিক্সাটি ভাড়া করে এবং সঞ্জিত চন্দ্র দেবনাথকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মৃতদেহ পানিতে ফেলে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারকালে গ্রেফতারকৃত আসামী নুর ইসলামের নিকট হতে নিহত অটোরিক্সাচালকের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং আসামীদের দেয়া তথ্য অনুযায়ী কচুয়ার বেলতলা বাজারে অবস্থিত আসামী মোঃ মিজানুর রহমানের অটোরিক্সার গ্যারেজ হতে ভিকটিমের অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ