প্রধানমন্ত্রীর জন্মদিনে চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | ৩:৪৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর বেড়ি বাজার এলাকায় সহস্রাধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চিকিৎসা সেবার এই ক্যাম্পের আয়োজন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর।

মেডিসিন, সার্জারী, গাইনী, চক্ষু ও অন্যান্য রোগে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকরা হলেন-সার্জারি ডাঃ হারুনুর রশিদ সাগর, শিশু বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব দাস, গাইনী শাহনাজ পারভীন সাথী, ডাঃ সানজিদা, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ার হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দীন, ডাঃ শহীদ উল্যাহ ও ডাঃ আব্দুর রউফ রোবায়েত।

বিজ্ঞাপন

চিকিৎসা সেবা সম্পর্কে ডাঃ হারুনুর রশিদ সাগর বলেন, যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না, তারা আমার কাছে আসলে সব সময়ই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করি। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মদিন ও বিশেষ দিনে বহু বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে দেখিনি। তার আদর্শে বিশ^াসী। কিন্তু আমি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। যার ফলে তার জন্মদিনে এই চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি স্পেশাল হিসেবে ওষুধের ব্যবস্থা করেছি। পুরো উপজেলায় বিভিন্ন সময়ে চিকিৎসা সেবার ক্যাম্প হয়েছে। এবার জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে এই সেবার আয়োজন করা হল। আগামীতেও চিকিৎসা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে।

চিকিৎসা সেবা ক্যাম্প পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা কামাল হোসেন।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক নুরুন্নবী জমাদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, মোজ্জামেল হক আজম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আতিক খান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মাষ্টার, ইউনিয় আওয়ামী লীগ নেতা মো. নোমান ক্বারী, মোজাম্মেল হক সুমন ও ছাত্রলীগ নেতা আকিল মাহমুদ কাফি প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ