নতুন মহামারি ‘এক্স’ এর শঙ্কায় বিশ্ব, প্রাণ হারাতে পারেন ৫ কোটি মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ | ৫:১১
Link Copied Successfully!

যুক্তরাজ্যের একজন রোগ বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়েছেন, ‘এক্স’ নামের একটি রোগের প্রভাবে বিশ্বব্যাপী দেখা যেতে পারে আরেকটি মহামারি। যেটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়া করোনা মহামারির চেয়েও ভয়াবহ হতে পারে।

কেট বিংগ্যাম নামের এই বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে গত ২২ সেপ্টেম্বর এমন হুঁশিয়ারি দিয়েছেন।

কেট বিংগ্যাম ২০২০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেছেন, ‘এক্স’ নামের রোগটির ভয়াবহতা— ১৯১৯-১৯২০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তাণ্ডব চালানো স্প্যানিশ ফ্লুর মতো হবে।

নতুন এ রোগটিকে ‘এক্স’ হিসেবে নামকরণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘এক্স’ নামের রোগটি একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম এবং ফাঙ্গাস হতে পারে। আর এই রোগের চিকিৎসা দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না।

এই ব্রিটিশ রোগ বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন, এই রোগটির কারণে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

তিনি বলেছেন, ‘আমাকে বিষয়টি এভাবে রাখতে দিন: ১৯১৮-১৯ সালের ফ্লু মহামারিতে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষ নিহত হয়েছিলেন; এ সংখ্যাটি তার দ্বিগুণ। বর্তমানে বিদ্যমান ভাইরাসগুলোর যে কোনো একটিতে একই সংখ্যক প্রাণহানি হতে পারে।’

তিনি আরও বলেছেন, যদি ‘এক্সের’ হুমকি মোকাবিলা করতে হয় তাহলে বিশ্বব্যাপী রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম চালাতে হবে।

বিজ্ঞাপন

গত মে মাসে নিজেদের ওয়েবসাইটে প্রথমবার ‘এক্স’ রোগের কথাটি উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: ডেইলি মেইল

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব