হোমওয়ার্ক না করায় মাদরাসা ছাত্রকে ইস্ত্রির ছ্যাঁকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ | ৪:৩০
Link Copied Successfully!

কুমিল্লায় হোমওয়ার্ক না করায় এক মাদরাসা ছাত্রের শরীরে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে দুইজন শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার রাতে ওই মাদরাসায় অভিযান চালিয়ে আতিকুল ইসলাম নামের অভিযুক্ত এক শিক্ষককে আটক করেছে পুলিশ। কুমিল্লার হোমনা উপজেলার নয়াকান্দি মমতাজিয়া আছমতিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আব্দুল কাইয়ুম (১৪) ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ও ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী হিসেবে হিফজ বিভাগে অধ্যয়নরত আছে। গত ১৬ সেপ্টেম্বর রাতে কাইয়ুম হোমওয়ার্ক না করায় শিক্ষক আতিকুল ইসলাম এবং সাইফুল ইসলাম ওই মাদরাসার তিন ছাত্রের সাহায্যে তাকে ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন। এতে কাইয়ুমের শরীরে পেছনের অংশ ঝলসে যায়। পরে মাদরাসা থেকে তার পরিবারকে খবর দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক কাইয়ুমের পরিবারকে জানায়, কাইয়ুমের শরীরে গরম পানি পড়ে ঝলসে গেছে। পরে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। সোমবার বিকেলে পরিবারকে পুরো ঘটনা খুলে বলে কাইয়ুম। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হলে গ্রামের মানুষের সহযোগিতায় ভুক্তভোগী ছাত্রের মা হাফেজা বেগম থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম ও আতিকুল ইসলামসহ তিন শিক্ষার্থীর নামে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর সোমবার রাতে ওই মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আতিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য শিক্ষক সাইফুল এবং বাকি ৩ শিক্ষার্থী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ওসি জয়নাল আবেদীন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মাদরাসা শিক্ষক আতিকুলকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের অভিযান চলছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ