
হাজীগঞ্জে প্রবাসী’র সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ


হাজীগঞ্জে সৌদি প্রবাসী’র সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে আপন ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।
গেলো ২০শে আগষ্ট রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের নাসিরকোর্ট চারিয়ানী প্রধানীয়া বাড়ীতে গেলে এমনই অভিযোগ তুলেন প্রবাসী হযরত আলী প্রধানীয়া’র স্ত্রী কোহিনূর আক্তার।
অভিযোগ সূত্রে জানাগেছে, প্রবাসী হযরত আলী প্রধানীয়া’র নিজস্ব মালিকানা দখলকৃত সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক পুকুরে যাওয়ার পথ করে নেয় রাশেদ, মোঃ মিজানুর রহমান, আঃ মালেক, পেয়ারা বেগম, ফাহিমা বেগম, রোকছানা বেগম।


জোরপূর্বক রাস্তা নিতে গিয়ে পুরোনো বসতঘরের কিছুটা অংশ ভেঙে পুকুরে যাওয়ার পথ তৈরি করে নেয়। এ সময় প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তার বাঁধা দিলে কর্ণপাত না করে জোরপূর্বক পুকুরে যাওয়ার রাস্তা করে নেয়।
এ ঘটনা ভুক্তভোগী কোহিনূর আক্তার চাঁদপুর বিজ্ঞ আদালতে ছয়জন’কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার মিমাংসা করার কথা থাকলে সুষ্ঠু কোন সমাধান করা হয় নি।
এ বিষয়ে প্রবাসী স্ত্রী কোহিনুর আক্তার বলেন, এ ঘটনার জেরে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
অন্যদিকে এ ঘটনা অভিযুক্ত আঃ মালেকের স্ত্রী পেয়ারা বেগম, জানান, তখনকার সময় তার শশুর তাদের সম্পত্তি দিয়ে যায় নি। যেহেতু সবাই বাবার সন্তান সবাই তো সম্পত্তির মালিক। যে জন্য একাধিকবার তাদের বলা হয়েছে পুকুরের যাওয়ার জন্য চলাচলের পথ দেয়ার জন্য। কথা না শুনায় জোরপূর্বক রাস্তা নিতে হয়েছে তাদের।








