বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ড. সেলিম মাহমুদ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাপূর্ন রাষ্ট্র হিসেবে বিশ^বাসীর কাছে পরিচিতি লাভ করিয়েছেন । আওয়ামী লীগের কাছেই বাংলাদেশ নিরাপদ। বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে লভিষ্ট নিয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

বঙ্গবন্ধু কন্যা ৪২ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৃণমূল নেতাকর্মীগন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তুম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,মোঃ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন লিটন,আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকার প্রমুখ। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা