ঘরে ঘরে সর্দি-জ্বর: মতলব উত্তরে ডেঙ্গু আতঙ্ক

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ২:৫৩
Link Copied Successfully!
মতলব উত্তরে তীব্র গরমে ঘরে ঘরে ভাইরাস জাতীয় সর্দি-জ্বর ছড়িয়ে পড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। কিছু দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অবস্থা চলছে।এই অবস্থা ডেঙ্গু আতঙ্ককে আরো বাড়িয়ে দিয়েছে মানুষের মাঝে।
প্রতিদিনই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চাপ বাড়ছে । মতলব উত্তর ৫০. শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা গেছে এদের অধিকাংশই ঠান্ডা জ্বর জনিত রোগী। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সীদের মধ্যেও সর্দি-জ্বর, মাথা ব্যথা, বমি’সহ ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়েছে।
এই জ্বরে প্রচন্ড মাথা ব্যাথা, শরীর ব্যাথা ও বমি হয় । মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের আবুরকান্দির পল্লী চিকিৎসক আবুল হোসেন কুটুম জানান জানান, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে ।
এখানে চিকিৎসা নিতে আসা আসমা বেগম ও জুলিয়া আক্তার জানান, ৩/৪ দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে তাই ডাক্তারের কাছে ঔষুধ নিতে এসেছি । তিনি আরো জানান, তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে। তাদেরও গত ২ দিন যাবত জ্বর ও ঠান্ডা লেগেছে তাই হাসপাতালে এসেছেন ডাক্তার দেখাতে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান, মতলব উত্তরে ভাইরাজ জাতীয় স্বর্দি জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই এই সব রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই স্বর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ।
জ্বর মাথা ব্যথা বেশি হলে, জ্বরের সাথে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়া ও জ্বরের উত্তাপ বেশি হলে রোগীর মাথায় প্রচুর পানি ঢালার পরামর্শ দেন এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২