
মতলব উত্তর উপজেলার উপকারভোগীদের মাঝে টিসিপির পণ্য বিতরণ


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের হত -দরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য (চাল,ডাল ও সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে |
সোমবার ২৮ আগষ্ট এ কার্যক্রমের আওতায় উপজেলার ওই ইউনিয়ন দুুুুইটি সেন্টারে পরিষদ প্রাঙ্গনে ১১শ ৪ শ ৬২ জন উপকারভোগীর প্রত্যেক পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়েছেন |


টিসিবির পণ্য পেয়ে হতদরিদ্র জরিনা বেগম ও আলী হোসেন বলেন, কম দামে এসব নিত্যপণ্য পাওয়ায় খুবই ভালো লাগছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি বাড়িয়ে তা সারা বছর চলমান রাখার দাবি জানায়। কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা দরের ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও প্রতিকেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল পাবেন। উপকারভোগীরা নিজ নিজ এলাকার ডিলারের কাছ থেকে প্রতিমাসে তাদের বরাদ্দকৃত টিসিবির পণ্য বুঝে নেন |
চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। পণ্য বিতরণে কোন রকম অনিয়ম না করার ও নির্দেশ দেন |
এ সময় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের প্রবীণ উদ্যোক্তা মোঃ খোরশেদ আলম সহ ডিলার মেসাস শরীফ হোসেন উপস্থিত থেকে স্ব স্ব উপকারভোগীদের কার্ডের মাধ্যমে যথারীতি নিয়ম মাফিক এসব পণ্য বিতরণ করেন |
E/N








