পপুলার বিডিনিউজে সংবাদ প্রকাশের পর

দুবাই থেকে মিজানুর রহমানের মরদেহ আসছে শুক্রবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৩ | ৯:৩৩
Link Copied Successfully!
দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে টানা আট দিন ধরে পড়ে থাকার পর অবশেষে প্রবাসী শ্রমিক মিজানুর রহমানের মরদেহ  শুক্রবার দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন, ধামালুয়া গ্রামের অধিবাসী কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন অন্তর।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (৫০) ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই যাওয়ার এগারো মাসের মাথায় গত ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তার এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে পরিবার। তার পরিবারে রয়েছে স্ত্রী রিনা আক্তার ও তিন কন্যা সন্তান আমেনা আক্তার, মীম আক্তার ও উম্মে হাবিবা।
এদিকে নিহত মিজানুর রহমানের মরদেহ দেশে ফিরে আসবে এমন অপেক্ষার প্রহর গুনছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা