জাতীয় শোক দিবস উপলক্ষে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে দোয়া, মিলাদ ও আলোচনা সভা

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ১১:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চালনায় সভাপতির বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব।

সভাপতির বক্তৃতায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। দেশে থেকে দেশ বিরোধী কাজে লিপ্ত দল কেউ রেহাই পাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি নির্দেশ দিলেই ১৯৭১ সালের মতো ২০২৩ সালেও আবার যুদ্ধ হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারী, পরিচালনা পর্ষদের সদস্য শহিদ উল্ল্যা আলফু, শিক্ষক মানিক চন্দ্র শীল, শরিফ উল্ল্যাহ, মঞ্জুর হোসেন ও মেহেরুন্নেছা।

বক্তৃতা শেষে দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া,মিলাদ ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা