
হাজীগঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত


হাজীগঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালব্যাচ ধারণ ও পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়।
র্যালি শেষে আওয়ামী লীগ নেতা কাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হানুর রহমান জনির সঞ্চালনায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন আওয়ামী লীগ নেতা মো. মফিজুল ইসলাম।


আলোচনা সভায় বক্তৃতা করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
ওই সময় তিনি বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।
সভায় কাউন্সিলরদের পক্ষে বক্তৃতা করেন, মোহাসীন ফারুক বাদল, পৌর এসেসর মো. আবু ইউছুফ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।
ওই সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








