মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ৮:২০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, বক্তব্য, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক মোঃ মোঃ মুসলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ওমর ফারুক এবং সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বিধান চন্দ্র দাস।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আলম। এসময় শিক্ষকমণ্ডলি এবং কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব