হাজীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৩ | ৯:৫১
Link Copied Successfully!

জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নে আশা পালিশারা স্বাস্থ্যসেবাকেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও ১৫ আগষ্টে সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির উদ্বোধন করেন,আশা রিজিওনাল ম্যানেজার মোঃ মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, ভাউরপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা রায়হান হোসাইন। এছাড়াও স্থানীয় মেম্বার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পালিশারা স্বাস্থ্যসেবাকেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম, স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপসহ, রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা শেষে তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা