হাজীগঞ্জে ভূমিসহ ঘর পেলো আরো ৩০টি পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৭:২৪
Link Copied Successfully!

পঞ্চম ধাপে সারাদেশের ন্যায় হাজীগঞ্জে আশ্রয়ন- প্রকল্পের আওতায় ভূমিসহ ঘর পেয়েছে আরো ৩০টি পরিবার।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রীর গৃহহীণদের ঘর প্রদান অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নের আশ্রায়ণ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর বিতরণ করেছেন।

এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ভূমিসহ ঘর পেলো ৮৬ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর প্রদান উদ্বোধন শেষে হাজীগঞ্জের ৩০টি পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মেহেদি হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ণ কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী