
রাজারগাঁও বাজারে পণ্যের গায়ে সিল ও মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ব্যবহার না করায় বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার, মূল্যতালিকা প্রদর্শন না করায় আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার এবং মোল্লা সুইটমিট এন্ড কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা’সহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।








