এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে হাজীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৭, ২০২৩ | ৭:৩১
Link Copied Successfully!
এইচএসসি পরীক্ষা পিছানো বা সিলেবাস সংক্ষিপ্ত করার দাবীতে সারাদেশের ন্যায় হাজীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে”২০২২সালকে ফুলের মালা, ২০২৩সালকে কেনো অবহেলা” এই স্লোগান’কে সামনে রেখে এইচএসসি পরীক্ষার্থীদের এ মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেয়া হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার এইচএসসি পরীক্ষার্থী মুশফিকুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
এইচএসসি পরীক্ষার্থী মুশফিকুল হাসান বলেন, আমরা যারা ২০২৩সালের এইচএসসি পরীক্ষার্থী আমরা মাত্র দেড় বছর সময় পেয়েছি। এই সময়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ করা অসম্ভব। এই অবস্থায় আমাদের সিলেবাস সম্পূর্ণ করতে এইচএসসি পরীক্ষার পিছাতে হবে। নতুবা প্রতিটি বিষয়ে ৫০মার্কে পরীক্ষা নিতে হবে। তারা আরো বলেন, ২০২২সালের পরিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে সিলেবাস কমপ্লিট করার জন্য। আমাদের সময় এমন কেনো হবে। আমাদের দু’টি দাবীর মধ্যে একটি দাবী মানতে হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা