
হাজীগঞ্জে তারেক স্পোর্টস গ্যালারির উদ্বোধন


হাজীগঞ্জ বাজারে দোয়া, মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে তারেক স্পোর্টস গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাজারের পৌর হকার্স মার্কেটে মো. তারেক আজিজ দ্বারা পরিচালিত তারেক স্পোর্টস গ্যালারিটি ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শরিফ উল্ল্যাহ আতিক ও মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল।


দোকানটির প্রোপাইটর মো. তারেক আজিজ জানান, স্পোর্টস-এর সকল প্রকারের পণ্য নিয়ে দোকানটি চালু করা হয়েছে। দোকানে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া সকল ফুটবল দলের জার্সি, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সকল ক্রিকেট দলের জার্সি, ফুটবল, ক্রিকেট ব্যাট, টেপ টেনিস বল, স্টাম্প, হেলমেট, ক্রিকেটটারদের আর্থ গ্লাভস, ফুটবলে গোলরক্ষকের হাত গ্লাভস’সহ খেলাধুলার সকল পণ্য সামগ্রী পাওয়া যাবে। দোকানটি পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ওই সময় এ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাসির, হকার্স মার্কেট সমিতির সদস্য ফারুক, আমজাদ, ইয়াসিন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জে এইচ টিপু, মো. জাহাঙ্গীর হোসাইন, প্রকৌশলী আসাদুজ্জামান শুভ, মাহফুজুর রহমান জিলান, সঞ্জয় রায়, অনিক সাহা’সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।








