জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৩১, ২০২৩ | ৮:৩৫
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন বলেছেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইস্যু করে সাম্প্রতিক সময়ে যানবাহনে অগ্নিসংযোগ ও রাস্তাঘাট অবরোধ করে জনজীবনে আতংকের সৃষ্টি করছে। তারা আবারো তাদের পূর্বের সেই চিরচেনা রূপে ফিরে গিয়েছে। তারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। সেদিন কালের পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে গেলেও তারা ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করে।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পদ্মাসেতু, এক্সপ্রেস ওয়ে, মেট্টোরেল, কর্নফুলী টানেলের মতো মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের মেহনতি মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।

আলহাজ¦ মো. গোলাম হোসেন গতকাল সোমবার বিকেলে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে পালাখাল মডেল ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইকবাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ার‌্যান মো. শাহজাহান শিশির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমূখ ।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, আওয়ামী লীগ নেতা বাবুল সরদার, গোলাম ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, মো: সেলিম, লিটন মুন্সি, জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, ফারুকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সাগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ওসমান গনি পলাশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারন জনগন।

বিজ্ঞাপন

 

ছবিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে পালাখাল মডেল ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, আলহাজ¦ মো. গোলাম হোসেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব