বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা: ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৮, ২০২৩ | ৭:০৩
Link Copied Successfully!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা। পদযাত্রায় পতন যাত্রা শুরু হয়ে গেছে।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আমেরিকা দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না।

বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

এদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।

বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসছেন অনেকে।

বিজ্ঞাপন

সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে গিয়ে শেষ হবে র‌্যালি।

সরেজমিনে দেখা যায়, সমাবেশের কারণে শাহবাগমুখী দুই পাশের সড়ক প্রায় বন্ধ হয়ে গেছে। উল্টো দিকের সড়ক ধরে যানবাহন এগোচ্ছে। এতে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাওয়ার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে মঞ্চ থেকে সড়কে গাড়ি চলাচলের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও তাই, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।

নেতাকর্মীরা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত