আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি নেত্রী আমাকে মূল্যায়ন করবেন: গোলাম হোসেন

Reporter
শান্তুু ধর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৩ | ৯:৪৪
Link Copied Successfully!

আগামি একজন সাবেক আমলা হিসাবে নয়, আপনাদের সকলের ভাই হিসাবে পাশে থাকতে চাই। আমি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছি সুনামের সহিত। তাঁর ফলশ্রুতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব হিসাবে দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহের মতো স্পর্শকাতর ঘটনার সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্বে থেকে শেখ হাসিনার পরামর্শে ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে কাজ করেছি।

রাজনীতিতে এসে সর্বসাধারনের সাথে মিশে আমার কাছে মনে হয়েছে এরই মধ্যে দিয়ে জনগণের সেবা করা সম্ভব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে নৌকা মনোনয়ন দিয়ে নেত্রী আমাকে মূল্যায়ন করবেন।

রবিবার বিকালে উপজেলার সাচার বাজারে ব্যবসায়ী ও সর্বসাধারণের সাথে গণসংযোগ শেষে পাথৈর ইউনিয়নের বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এম.এ মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হযরত আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহাল প্রধান, নির্বাহী সদস্য শাহীন সরোয়ার, যুবলীগ নেতা রাহাত চৌধুরী মামুন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব