জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে আ.লীগকে পূর্নাঙ্গ সমর্থন দিবেন: ড. মহীউদ্দীন খান আলমগীর

Reporter
শান্তুু ধর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৩ | ৯:৩৫
Link Copied Successfully!

আপনাদের এই এলাকায় ছোট ছোট বিপনী বিতান ও ছোট ছোট শিল্পকারখানা, ঘরে ঘরে বিদ্যুৎ এসকল কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত নেতৃত্বের আওতায়।

তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে, দেশ থেকে দারিদ্র দূর করে সকল মানুষের জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পূর্নাঙ্গ সমর্থন দিতে হবে। আপনাদের এই উপস্থিতি এ কথা প্রমাণ করে যে, এই বাইছারা গ্রাম কচুয়ার আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিতি লাভ করেছে।

সম্প্রতিকালে কিছু ব্যক্তি জনসেবার নামে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন।তাদের জিজ্ঞেস করুণ ১০-১৫ বছর আগে আপনারা কোথায় ছিলেন। আপনাদের সন্তানদের খোঁজ খবর নিয়েছেন কিনা। পাশাপাশি কচুয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে যে ব্যপক উন্নয়ন হয়েছে এসমস্ত উন্নয়নের সাথে তাদের কোন অবদান রয়েছে কিনা। রাজনীতি করতে হলে আগে মানুষের সেবা করতে হবে।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে উপজেলার বাইছারা উচচ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.কে.এম আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ খানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রতনা, মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, ইউনিয়ন যুবলীগে আহবায়ক ইসমাইল ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নিজাম মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক মেম্বার, সমাজ সেবক ডা. আরিফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- বাইছারা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব