সম্পত্তি বিক্রি করে তৈরিকৃত নৌকা প্রধানমন্ত্রী’কে উপহার দিতে চান দিনমজুর

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৩ | ৪:৫০
Link Copied Successfully!

দিনমজুর মফিজুল ইসলাম। তিনি স্বপ্ন দেখছেন তার তৈরি করা ব্যাতিক্রমী নৌকায় দুই মিনিটের জন্য হলেও ছড়বেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নে বিভোর হয়ে ইতোমধ্যে তার অটোরিকশাটিকে নৌকায় রুপান্তর করার কাজ শুরু করেছেন। আট সীটের এই নৌকা চড়বে সড়কে! এই নৌকাটি তৈরিতে ব্যায় ধরা হয়েছে সাত লাখ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য মফিজুল ইসলাম নৌকাটি তৈরি ও স্বপ্ন পূরণের জন্য তার এক টুকরো সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। নৌকাটির প্রাথমিক নাম রেখেছেন স্মার্ট নৌকা।

মফিজুল ইসলামের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালোচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মিজি বাড়ি। তিনি ওই বাড়ীর বীর মুক্তিযোদ্ধো জুনাব আলীর মিজির সন্তান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মফিজুল ইসলাম অটোরিকশাটি কে ঘষামাজা করে নৌকায় রূপ দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রায় ৭ লক্ষ টাকা ব্যায়ে তৈরিকৃত আটটি সিটের স্মার্ট নৌকায় রাখা হয়েছে দুটি দরজা। বসার জন্য আটটি সীট। নৌকার ভিতর এবং বাহিরে বাংলাদেশের উন্নয়ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। নৌকাটির ভিতরে বাহিরে আলোকসজ্জার কাজ থাকছে। সবচেয়ে অবাক করার বিষয় ডাঙ্গার নৌকা যখন সড়কে চলাচলের উপযোগী করা হচ্ছে, তখন এই অদ্ভুত নৌকাটি দেখতে সাধারণ মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিনিয়ত দুর-দুরান্ত থেকে নৌকাটি দেখতে আসছে মানুষ।

বিজ্ঞাপন

কথা হয় নৌকার মালিক দিনমজুর মফিজুল ইসলাম এর সাথে। তিনি পপুলার বিডিনিউজকে জানান, চার চারবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পঞ্চম বারের মত আবারো প্রধানমন্ত্রী হবেন- এই আশা এবং বিশ্বাস নিজের মধ্যে লালন করে তার তৈরিকৃত স্মার্ট নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। অন্তত দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রীকে এই নৌকা আরোহী করে নিজে চালক হতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের ওযুর পানি নিজ হাতে দিতে আগ্রহ প্রকাশ করেন মফিজুল ইসলাম।

খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বেশ ঝাঁকজমক পূর্ণভাবে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানান মফিজুল ইসলাম।
দিনমজুর মফিজুল ইসলাম রাজনৈতিকভাবে কোন পদপদবী ব্যবহার না করলেও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন। তার পরিবারের রয়েছে তিন মেয়ে এক ছেলে রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব