মতলবে ফোকাস’৯৩ এর গৌরবের ১৫ বছর উদযাপন 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৩, ২০২৩ | ৪:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তরের ফ্রেন্ডস অব চরকালীয়া হাই স্কুল ইউনাইটেড সোসাইটি (ফোকাস’৯৩) ‘আমরা বন্ধুত্বের বন্ধনে অনুপ্রাণিত ” এই শ্লোগান নিয়ে পথ চলার গৌরবময় ১৫ বছর উদযাপন করা হয়েছে। শনিবার ১লা জুলাই উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, রেফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৫ বছরপূর্তী উদযাপন করা হয়েছে।

কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। পর ৯৩ এর বন্ধু মরহুম তাজুল ইসলাম, সালেহ আহমেদ ও নাছির এই তিন বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

ফোরামের সাধারন সম্পাদক আব্দুল হালিম, চৌমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা সভাপতিত্ত্বে ও এ্যাড. জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন আবু ইউসুফ সবুজ উপ-কমিশার,-ব্যাংকার মহসিন মিয়া, প্রবাসী শাহিন,দবাশিস, সফিকুল ইসলাম, ইন্দ্রনাথ, সাদেক আলী, রনি, শাহানারা, মুন্নি, রাবেয়া আক্তার ডলি,আবুল কালাম আজাদ মুকুল, আফরোজা আক্তার জুনু, গাজী আলমগীর হোসেন, জহিরুল হক, আহসান হাবিব, মিলন খান, আব্দুল মান্নান সাগর প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে।

তারা আরো বলেন, বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়। কথাটির বিপরীতে যুক্তি দাঁড় করানো বিন্দু সুযোগ নেয়।

সাদা মনের সৎ বন্ধু কখনো নিজ স্বার্থের ঝুলির দিকে তাকায় না। অনেক সময় পরস্পরের প্রতি ভুল–বোঝাবুঝিতে অটুট বন্ধুত্বে ফাটল ধরার দুঃসময় সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তে সমসাময়িক খোলামেলা আলোচনা সাপেক্ষে বন্ধুত্বের সুন্দর সম্পর্কে টিকিয়ে রাখা সম্ভব হয়।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু