
কুমিল্লায় এক হাজার বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার দুই


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে এক হাজার বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এক হাজার বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৯) এবং একই গ্রামের মৃত মোঃ রাসেল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








