কচুয়ার আওয়ামী লীগের তৃনমূলের কর্মী সমর্থকরা আমার সর্বশক্তি

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ৯:৩৯
Link Copied Successfully!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো.গোলাম হোসেন বলেছেন, কচুয়া তৃনমূলের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমার শক্তি। আওয়ামী লীগের সভানেত্রী দেশরতœ শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বাদরবারে উন্নয়নের রোল মডেল। বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত পদ্মা সেতু সকলের নজর কেড়েছে। তাছাড়া মেট্রোরেল,কর্নফুলি ট্যানেল,উড়াল সেতু নির্মানের মাধ্যে বাংলাদেশে ব্যপক উন্নতি সাধিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিরাপদে রয়েছে। আমি বিশ্বাস করি দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে ন্যায় কচুয়ার জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন করবে।

তিনি ২৩ জুন শুক্রবার বিকালে গোহট দক্ষিন ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে ৯২নং চান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায়

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির,সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জাব্বার বাহার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.,শাহ জালাল প্রধান জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন,আওয়ামী লীগ নেতা ওমর ফারুক,মিরাজ হোসেন,মনির হোসেন,ছাত্রলীগ নেতা হোসেন প্রমুখ। একই দিনে আলহাজ¦ মো.গোলাম হোসেন গোহট দক্ষিন ইউনিয়নের বলরা বালুর মাঠ,ইসলামপুর এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিয়া মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার,জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল

ইসলাম,সাধারন সম্পাদক মো.মনির হোসেন,ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখক নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫