ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ১:৩৭
Link Copied Successfully!
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।
আজ ঐতিহাসিক ২৩ জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ।
শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা বাজারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ সূচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্পস্তবক অর্পণ শেষে বর্নাঢ্য  র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হানুর রহমান জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি  ও পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
ওইসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রোটা: মেহেদী হাসান ফিরোজ, শাহজাহান বেপারী, কামরুল  হাসান, রোটা: ইঞ্জি: নিশান রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মুন্সী, লিটন তালুকদার, সাকিব চৌধুরী, ইমান হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আবদুল কাদের সবুজ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বোরহান মুন্সী, ইকবাল, ইমন মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা