কচুয়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ

শান্তুু ধর
আপডেটঃ জুন ২২, ২০২৩ | ৮:০৭
Link Copied Successfully!

চাঁদপুর-১ কচুয়া আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের দিনব্যাপী কচুয়া পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার সকালে কোয়াচাঁদপুর বাজার সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদের নির্মাধিন কাজের শুভ উদ্বোধন, আওয়ামীলীগ নেতা মরহুম মঞ্জুর আহমেদ সুজনের কবর জিয়ারত, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাস ভবনের আঙ্গীনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকালে পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও উত্তর বাজার পল্টন ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

বিজ্ঞাপন

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। আপনারা বিএনপি জামাতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন না। তাহলে এ দেশকে পাকিস্তান-শ্রীলংকায় পরিনত করবে বিএনপি।

এ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই এ দেশ নিরাপদ।

বিজ্ঞাপন

 

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিয়া মো. শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার ও আব্দুল বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আহমেদ কেনু, মনির হোসেন প্রধান, জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শরিফুল ইসলাম রনি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এ গণসংযোগে অংশ নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল