কুমিল্লায় হোস্টেলে ঢুকে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৩ | ৫:৩৩
Link Copied Successfully!

কুমিল্লা বুড়িচংয়ে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ময়নামতি মডেল মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ বিষয়ে মামলা হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই ছাত্রী এক বছর আগে এই মাদ্রাসায় ভর্তি হয়। বর্তমানে সে হেফজ বিভাগে পড়ছে। গত সোমবার  রাতে হোস্টেলে ঢুকে রাতের অন্ধকারে যখন সব ছাত্রীরা ঘুমিয়ে পড়ে তখন রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করে অধ্যক্ষ মুফতি শরীফুল।

এই ঘটনাটি টের পেয়ে অনান্য শিক্ষার্থীরা মধ্যে আলোচনা ও গুঞ্জন উঠে। ঠিক তখনই অধ্যক্ষ শিক্ষার্থীকে তার অফিসে ঢেকে নিয়ে ঘটনা কাউকে না বলার জন্য বলেন ও শিক্ষার্থীকে মারধর করার হুমকি দেন। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে । বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজ্ঞাপন

এই ঘটনায় শিক্ষার্থী বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করার পর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ ছাত্রীর বাবাকে ফোন করে মেয়েকে মাদ্রাসায় ফেরত পাঠাতে বলেন। এরপর মাদ্রাসায় ফিরে যাওয়ার কথা বললে ওই ছাত্রী কান্নাকাটি শুরু করে। এরপর সে তার পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে।

এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি অধ্যক্ষ মুফতি শরীফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ