অল্প আমল অধিক সওয়াব

এক সালামে ৩০ নেকি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ৬:৩৪
Link Copied Successfully!

একটি শক্ত পাথরে এক ফোঁটা দুফোঁটা করে পানি পড়তে পড়তে এক সময় সেই পাথরের গায়েও ক্ষত সৃষ্টি হয়। সালাম হলো এমন একটি বীজ যা পাথরের মতো কঠিন হৃদয়ে অঙ্কুরিত করে ভালোবাসা ডালপালা।

সালামের মাধ্যমে অন্তর থেকে বিদূরিত হয় হিংসা-বিদ্বেষ। মিটে যায় হৃদয়ে লালিত সীমাহীন শত্রুতা। সালামের মাধ্যমে বড়দের প্রতি ছোটদের তাজিম-সম্মান এবং ছোটদের প্রতি বড়দের অন্তরে স্নেহ তৈরি হয়। সমবয়সিদের মধ্যে গড়ে ওঠে ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন।

প্রিয় নবি (সা.) সদাসর্বদা কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ হলে আগে সালাম দিতেন। হোক সে পরিচিত কিংবা অপরিচিত ছোট কিংবা বড়।

বিজ্ঞাপন

আমাদের সমাজে বড়দের সালাম দেওয়ার সুন্নত চালু আছে। তবে বড়দের পক্ষ থেকে ছোটদের সালাম দেওয়ার সুন্নতের ওপর আমল নেই বললেই চলে। অনেকেই ছোটদের থেকে সালামের অপেক্ষায় থাকেন কিন্তু তাকে সালাম না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অথচ রাসূল (সা.) নিজে ছোটদের সালাম দিয়েছেন।

সাহাবায়ে কেরামগণ (রা.) থেকেও এ সুন্নত জারি আছে। যার প্রমাণ হাদিসে পাওয়া যায়। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে রাসূল (সা.)-একদল শিশুর পাশ দিয়ে অতিক্রমকালে তাদের সালাম দিয়েছেন। (মুসনাদে বাযযার।) অন্য বর্ণনায় হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে, একবার তিনি একদল শিশুর পাশ দিয়ে অতিক্রমকালে তাদের সালাম দিলেন এবং বললেন নবি (সা.) এমনই করতেন। (সহিহ বুখারি-৬২৪৭)।

একবার এক ব্যক্তি রাসূলের (সা.) কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য ১০টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল (সা.) তার জওয়াব দিয়ে বললেন, তার জন্য ২০টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন ওয়া বারাকাতুহু।

বিজ্ঞাপন

রাসূল (সা.) তারও জওয়াব দিয়ে বললেন, লোকটির জন্য ৩০টি নেকি লেখা হয়েছে। সালামের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল (সা.) বলেন, যখন দুজন মুসলমানের মধ্যে সাক্ষাৎ হয়, সালাম-মুসাফাহা (হ্যান্ডশেক) করে তখন একে অপর থেকে পৃথক হওয়ার আগেই তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব