মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৭, ২০২৩ | ৫:৫৭
Link Copied Successfully!

বৈধ নথিপত্র না থাকায় মালয়েশিয়ায় ১২৬ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন ১১৮ জন।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেফতার হয়েছেন।

ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

ডিবিকেএল বলেছে, সংসদীয় নির্বাচনি এলাকা অনুযায়ী কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব