জেদ্দা পৌঁছেছেন সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৩ | ৩:১৭
Link Copied Successfully!

জেদ্দা পৌঁছেছেন সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। এই ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করলো সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন।

বুধবার  রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইট।

রাতে আশকোনা হজ ক্যাম্পে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. রেয়াদাদ হোসেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের দ্রুত ভিসা প্রদানের জন্য দূতাবাসের কর্মীরা আন্তরিকভাবে কাজ করছে। একই সময়ে প্রবাসী কর্মীদের ভিসার বিষয়টিও নিরবচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সুসম্পর্কের কারণে কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে। বাংলাদেশিরা সৌদি ইমিগ্রেশন বাংলাদেশেই করছেন, সেখানে নেমে তাদের কোনো অপেক্ষা করতে হচ্ছে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অতীতের চেয়ে বর্তমানে হজ ব্যবস্থাপন আরও অনেক বেশি সুন্দর হয়েছে। সৌদি সরকারের সহায়তার কারণে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গেল শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহণ করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব