পেঁয়াজের দাম আরও বেড়েছে, খুচরায় চাল আগের দামেই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৩ | ১১:১১
Link Copied Successfully!

রাজধানীর খুচরা ও পাইকারি—উভয় বাজারেই দেশি পেঁয়াজের দাম আরও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১২ থেকে ১৫ টাকা এবং পাইকারিতে ৮ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হয়। ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে পেঁয়াজের বাজারে।

 

এদিকে পাইকারিতে মাঝারি আকারের বিআর-২৮ ও মিনিকেট চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে। তবে খুচরা বাজারে দোকানিরা এখনো আগের দামে চাল বিক্রি করছেন। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে মোটা (গুটি স্বর্ণা) ও নাজিরশাইল চালের দাম।

বিজ্ঞাপন

 

বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার এবং পাড়া–মহল্লার দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, দু–তিন দিন আগের কেনা প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রেতারা ৮০ টাকায় বিক্রি করছেন। বুধবারের কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও এ দাম ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। পাইকারিতে এক পাল্লা (পাঁচ কেজি) ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৩৬০ থেকে ৩৭০ টাকায়।

মহাখালী কাঁচাবাজারের আল আমিন স্টোরে গতকাল বেলা তিনটার দিকে দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। মালিক বাহার উদ্দিন বলেন, ‘ঢাকার হোটেল-রেস্তোরাঁগুলোতে মূলত ভারতীয় পেঁয়াজ ব্যবহার করা হয়। কিন্তু বাজারে এখন ভারতীয় পেঁয়াজ নেই। তাই দেশি পেঁয়াজের দাম বেড়েছে।’

বিজ্ঞাপন

 

শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণ সাহা জানান, গতকাল দেশি পেঁয়াজ মানভেদে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার ছিল ৬৩ থেকে ৬৫ টাকা। আর এক সপ্তাহ আগে ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হয়েছিল। তাঁর দাবি, সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমোদন দিলে দাম কেজিতে অন্তত ২৫ থেকে ৩০ টাকা কমে যাবে।

 

দেশের স্থানীয় হাটবাজারেই প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ এখন ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান শ্যামবাজারের ব্যবসায়ীরা।

 

পেঁয়াজে স্বস্তি না থাকলেও বাজারে বোরো ধানের নতুন চাল আসতে শুরু করায় পাইকারিতে বিআর-২৮ ও মিনিকেটের দাম কমেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৬৫-৬৮ টাকায় এবং বিআর-২৮ চাল ৫৪-৫৬ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এ দুই বাজারের ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগেও মিনিকেট চাল ৬৮ থেকে ৭২ এবং বিআর-২৮ চাল ৫৭ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে।

 

মহাখালী কাঁচাবাজারের বিক্রেতা মানিক মিয়া বলেন, নতুন ধানের চাল বাজারে আসায় চালের দাম কমতির দিকে। কারওয়ান বাজারের ঢাকা রাইস এজেন্সির মালিক মো. সায়েম আলী বলেন, পাইকারিতে চালের দাম বস্তায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে।

 

তবে মোটা (গুটি স্বর্ণা) ও নাজিরশাইল চালের দামে পরিবর্তন নেই। বৃহস্পতিবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে প্রতি কেজি নাজিরশাইল চাল মানভেদে ৭৬ থেকে ৮৪ টাকা দরে বিক্রি করা হয়। এই বাজারের নিউ সুপারমার্কেট অংশে প্রতি কেজি গুটি স্বর্ণা চাল ৪৬ টাকায় বিক্রি করছিলেন দেলোয়ার হোসেন।

সূত্র:প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ