মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৩ | ৬:৪৯
Link Copied Successfully!

জীবনের প্রথম স্পর্শ মা। মাকে নিয়ে আবেগ আর ভালোবাসা একটু বেশি। রোববার (১৪ মে) বিশ্ব মা দিবসে মায়ের প্রতি সম্মান জানাতে তাদের পা ধুয়ে দিল ঠাকুরগাঁওয়ের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানায়।

মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমনি সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরাও। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম বলে, মাকে অনেক ভালোবাসি। তবে সে ভালোবাসার কথা প্রকাশ করা হয় না। আজকে মায়ের পা ধুয়ে সেই ভালোবাসা প্রকাশ করতে পেরে খুব আনন্দ লাগছে। এ ধরনের শিক্ষা আগামীতেও মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াবে।

সন্তানের কাছ থেকে এমন ভালবাসা পেয়ে সেফালী বেগম নামের এক অভিভাবক বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাব কখনো ভাবিনি। নিজেকে গর্বিত মা মনে হচ্ছে। আমি আজ অনেক খুশি ও আনন্দিত। দোয়া রইলো সকল সন্তানের জন্য।

এ বিষয়ে স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছর আমরা মায়েদের নিয়ে মা-মেলার আয়োজন করে থাকি। এ বছর মায়েদের সম্মানার্থে সন্তানদের দিয়ে পা ধোয়ার একটি প্রোগ্রাম সম্পন্ন করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে এমন আয়োজন করা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা