
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ফসলি জমির মাটি কেটে ব্রিক ফিল্ডে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে রবিবার দুপুরে শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পঃ ইউনিয়নের হাড়িয়া মৌজায় অবৈধভাবে ভেকু দিয়ে ফসলী কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবে না। কেউ অবৈধভাবে উর্বর মাটি বিক্রি করলে এবং ট্রাক্টর ও আইসার ট্রাক পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।










